রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

পবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভর্তি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি এবং রোভার স্কাউট মোতায়েন করা হয়। পুরো পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

তিনি আরও জানান, পরীক্ষার সকল কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর