রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪০)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই অভিযানে আরিফ হোসেন রাজু (২৬)-কে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

অপরদিকে, একই দিনে ভোর ৪টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের আরেকটি দল আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদ্যুৎ সরকার (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর