মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এসব ঘটনার ফয়সালা ‘যুদ্ধের ময়দানেই হয়ে গেছে’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব ঘটনার ফয়সালা ‘যুদ্ধের ময়দানেই হয়ে গেছে’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি একটি বড় রাজনৈতিক প্রশ্ন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি ও আইনি-সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদে’ অঙ্গীকার রয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়, যা বর্তমানে সংসদে উপস্থাপিত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে এসব ঘটনার বিচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাহলে কি ১৯৭১ সালে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে—যদি এখন কেউ মামলা নিয়ে আসে?’

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ‘হানাদার বাহিনীর মতো’ হামলা চালানো হয়েছিল এবং ‘ম্যাসাকার’ ও ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে। জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ নিহত বা আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।’ তিনি যোগ করেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশের বিষয়ে সংসদে ঐকমত্য রয়েছে এবং এ বিষয়ে জাতি ঐক্যবদ্ধ।

এর আগে প্রশ্নে সংসদ সদস্য আখতার হোসেন জানতে চান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও ‘পুলিশ হত্যা’ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় কোনো পদক্ষেপ নেবে কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর