রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে : ড. আবদুল মঈন খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৬ সময় দেখুন

নরসিংদী, ২১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলামের মূল বাণী হলো শান্তি, আর এই শান্তির বাণী অনুসরণ করে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে। অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানরা এক অপরের ভাই। আর বিশ্বের কোথাও যদি কেউ বিপদগ্রস্ত হয় তবে প্রতিটি মুসলমানের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আপনারা সজাগ হয়ে উঠুন। সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার রহমত আমাদের ওপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানরা নিজেদের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে।

ড. মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্জ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলাম, রসুল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, গণতন্ত্রের মূল কথা হলো জনগন। তাই আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আমরা কিন্তু জনগণের কথাই বলি। ১৯৯১ সাল থেকে শুরু করে এই ৩৬ বছরে সর্বোচ্চ ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের জন্য আমরা কাজ করে যাব। এই জনগণের জন্য কাজ করতে শিক্ষা দিয়েছে ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাক্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর