শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ঈদযাত্রার ৪দিনে যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ঢাকা, ২০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঈদযাত্রার চারদিনে যমুনা সেতুর ওপর দিয়ে পৌনে দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

আজ শুক্রবার (২০ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শুরু করে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি। বিপরীতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩ গাড়ির বিপরীতে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০, ১৮ মার্চ ৫১ হাজার ৫৮৪টি যানের বিপরীতে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ ও ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহনের বিপরীতে ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলণায় দুই থেকে আড়াই গুণ যানবাহন চলাচল করেছে। চারদিন ধরেই মহাসড়কে গাড়ির চাপ ছিল। শুক্রবার ভোর থেকে মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে।

তিনি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজা প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর