শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৩ সময় দেখুন

সুলাইমান মুন্সী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন’। কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন বা জনসমাগম না করে সংগঠনের সদস্যরা নিজ হাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাতে দোহার উপজেলার মুকসুদপুরের উত্তর মৌড়া ধীৎপুর দুবলি এলাকার বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে এই সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নুডুলস, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজন করি। বিত্তবানদের পাশাপাশি তরুণ প্রজন্ম এগিয়ে এলে সমাজে কোনো মানুষই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “অনেক মধ্যবিত্ত ও অভাবী মানুষ আছেন যারা লোকলজ্জার ভয়ে জনসম্মুখে সাহায্য নিতে পারেন না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি পরিবারের আত্মসম্মান বজায় রেখে তাদের দোরগোড়ায় উপহার পৌঁছে দেওয়ার। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ সদস্য এই বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। তাদের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর