বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সাভারে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— সাজেদা (৪৫) ও রিতু (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং গোপনে গাঁজা সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেফতারের সময় তারা সালেপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সাজেদার বিরুদ্ধে পূর্বে ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে, যা তার মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর