মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ১৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল কাটার উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় অনুষ্ঠানস্থলে যান।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
Leave a Reply