রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৃক্ষরোপণ করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঢাকা, ১৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৃক্ষরোপণ করেছেন।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন।এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বৃক্ষরোপণের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর