তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙ্গামাটি পার্বত্য জেলায় ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মশক নিধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও রাঙ্গামাটি পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী। বিশেষ এই অভিযানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক জনাব মোঃ মোবারক হোসেন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এসময় তারা সাধারণ মানুষকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং জমানো পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করার আহ্বান জানান।শহরের গুরুত্বপূর্ণ স্থান ও নর্দমা পরিষ্কার করা হয়। জনসাধারণের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।সভায় বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগ নয়, বরং ব্যক্তিপর্যায়ে সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, নিয়মিত এই ধরনের অভিযানের ফলে জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
Leave a Reply