রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ১২ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে অভিষেক উপলক্ষ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

পাঠানো অভিনন্দন বার্তায় ঝাও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। তিনি জাতীয় গণকংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিতে চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে উচ্চতর স্তরে উন্নীত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর