বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন পেন্ডিং, দ্রুত নিষ্পত্তি করা হবে : এনআইডি ডিজি হুমায়ুন কবীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২ সময় দেখুন

ঢাকা, ১১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। আজ বুধবার (১১ মার্চ) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি বলেন, আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে।

তিনি বলেন, আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিল।

এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এই সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সকলের সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।

তথ্যসূত্র : বাসস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর