বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬১ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ১১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে তারা দাবি করেছে।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাঁটিতে এটি ষষ্ঠ হামলা বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে একই দিনে সন্ত্রাসবিরোধী বাহিনীর বিশেষ অভিযানে সদর দপ্তরের কাছে তিনটি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সেখানে বারবার হামলার ঘটনা ঘটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর