বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আজ বুধবার (১১ মার্চ) পবিত্র ২১ রমজান আশুলিয়া সাংবাদিক ক্লাবের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের সুখ-শান্তি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার চর্চা করতে হবে। তারা আরও বলেন, এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিক একসঙ্গে ইফতার করেন। এ সময় তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর