বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ বন্ধের ইঙ্গিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিন জানিয়েছে, সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপ ছিল ‘খোলামেলা ও গঠনমূলক’।

রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। আলোচনায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান পুতিন।

পাশাপাশি ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ট্রাম্পকে অবহিত করেন তিনি এবং জানান, ফ্রন্টলাইনে রুশ বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের উদ্যোগকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেন পুতিন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের পর এটি দুই নেতার প্রথম টেলিফোন আলাপ; এর আগে গত বছরের আগস্টে আলাস্কায় তাদের মুখোমুখি বৈঠক হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর