মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল শ্রমিক-প্রবাসীর পাশে সরকার রয়েছে এবং থাকবে : আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

সিলেট, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংঘাত চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল শ্রমিক-প্রবাসীর পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং থাকবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত চারজন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আহতদের সৌদি আরবের বিভিন্ন নামী হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে।

সোমবার সকালে মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন আহমদ আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর