মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নিজের মালিকানা জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের হামলা ও কাজের সরঞ্জাম লুট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৩ সময় দেখুন

মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড লরেন্স বাজারের পূর্ব পাশে নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের বাধা, হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগকারী আবুল কালাম পাটোয়ারী ও রাসেল পাটোয়ারী অভিযোগ করে বলেন, তারা তাদের নিজস্ব মালিকানাধীন জমিতে মাটি দিয়ে ভরাটের কাজ ও বাউন্ডারির কাজ শুরু করলে অনিক (পিতা: মৃত মাহফুজুর রহমান পাটোয়ারি) ও তার পরিবারের লোকজন সঙ্ঘবদ্ধভাবে এসে কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা হামলার চেষ্টা করে এবং মারধরের হুমকি দিয়ে মাটি ভরাট সীমানা প্রাচীরের কাজ করতে বাধা প্রদান করে।

তিনি আরও বলেন, উক্ত জমিটি তাদের নিজস্ব সম্পত্তি এবং এ সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। এই পর্যন্ত তারা উক্ত জমি নিয়ে কয়েক দফা ঝামেলা করেন,সামাজিক ও থানা পুলিশের মাধ্যমে বৈঠক বসলে তারা কোন ধরনের বৈধ কাগজ পত্র দেখাতে পারিনি,সর্বশেষ গতকাল ৮/৩/২৬রোজ রবিবার অভিযুক্ত অনিক ৯৯৯ কল করে থানায় অভিযোগ করলে কমলনগর থানার এস আই মো শামিম ঘটনার স্থলে এসে কাজ বন্ধ রেখে উভয় পক্ষ কে ০৭/০৩/২৬ রবিবার বাদ এশা সকল কাগজ পত্র নিয়ে থানায় বৈঠক ডাকে, সেখানে অভিযুক্তরা এ জমির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আজ সোমবার আমি পূনরায় জমিতে কাজ করতে আসলে অভিযুক্ত অনিক ও তার মা – বোনেরা মিলে আবার আমাদের উপর হামলা করে, এবং আমার কাজ বন্ধ করে দেন।

অভিযোগকারী আবুল কালাম পাটোয়ারী বলেন, আমি এই ধরনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর