মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

জ্বালানি সংকটে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ আজ সোমবার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।’

গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর