মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইরানের কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের ভয়াবহ হামলা : ইরান-ইসরায়েল-মার্কিন সংঘর্ষ তীব্র হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান সংকট দেখা দিয়েছে। ইরান এবং ইসরায়েল-মার্কিন বাহিনীর মধ্যে সংঘর্ষ সোমবার (৯ মার্চ) পর্যন্ত দশম দিনে প্রবেশ করেছে। সংঘর্ষের ফলে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্যবস্তুতে পরপর আক্রমণ চালানো হয়েছে। কাতারের দোহার আকাশে অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রায় চার ঘণ্টা আগে কাতারকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে, যদিও কাতার কর্তৃপক্ষ এগুলো ভূপাতিত হয়েছে বলে জানাচ্ছে।

বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। সৌদি আরবের শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে, তবে এসব ভূপাতিত করা হয়েছে এবং তেলক্ষেত্র খালি থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী রিয়াদের উত্তরে আরও দুইটি ড্রোন ভূপাতিত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ ইরান হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে আক্রমণের জন্য ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতও ইরানের হামলা থেকে বাঁচতে পারেনি। দেশটি জানায়, প্রজেক্টাইল ভূপাতিত হলেও ধ্বংসাবশেষে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর