রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলা চালিয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল ধাফরা বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। আল ধাফরা আবুধাবির কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এ জায়গাটিতে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের জন্য এটি একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে ইরানের হামলা

এদিকে প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর সরাসরি হামলা চালাবে না। এ সিদ্ধান্ত ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর