আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সার্কভূক্ত দেশসমূহের বৃহত্তর আন্তর্জাতিক সংগঠণ এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার ( এফসাকল) বাংলাদেশ শাখা আয়োজিত।
Association For South Asian Cultural & Literature (AFSACL) Bangladesh. আজ ৭ই মার্চ,শনিবার,সকাল ১১টায় রংপুরের আয়োজনে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সম্প্রীতির সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা ওমেন্স ফোরাম (এফসাকল) – এর সহস্রাধীক নারী সদস্য উপস্থিত ছিলেন।
সভায় এফসাকল কেন্দ্রিয় ( আন্তর্জাতিক) কমিটির সাধারণ সম্পাদক কবি,গীতিকার ও সাপ্তাহিক বজ্রকথার প্রকাশক ও সম্পাদক সুলতান আহমেদ সোনা এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জে এম সিরাজুল ইসলাম চেয়ারম্যান ডিএসসি বিজনেস টেক লিমিটেড, বিশেষ অতিথি ডা. নাঈমা নিমু যুগ্ন সম্পাদক, এফসাকল রংপুর। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক জনাব মো. বদিরুজ্জামান বাদল। সভায় সভাপতিত্ব করেন এফসাকল বাংলাদেশ শাখার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, সংগঠণের যাত্রা শুরু ২০১০ খ্রিঃ। লক্ষ্য ও উদ্যেশ্য হচ্ছে-জনে জনে, মনে মনে, সমাজে দেশে দেশে মানবতা,শান্তি,মৈত্রী, বন্ধুত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এফসাকলের কেন্দ্রিয় সভাপতি নেপালের তারা বাহাদুর বুধা থুকি এক অডিও বার্তায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি সুলতান আহমেদ সোনা বলেন, “এফসাকল ওমেন্স ফোরামের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে উদ্যোক্তা তৈরী করে স্বাবলম্বি করে গড়ে তোলা হবে।” সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,” ওমেন্স ফোরামের নারীদের
সকল সহযোগিতা নিয়ে সর্বদা পাশে থাকবে সমাজসেবা অফিস।” আইন শৃঙ্খলা বিষয়ে নারীদের ভূমিকা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এস আই বদিরুজ্জামান বাদল। নারী নেত্রী ওমেন্স ফোরামের পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোরশেদা বেগম সহ আরও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে গুরুত্বারোপ করেন।
Leave a Reply