শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ঢাকা, ০৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক ২ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় অভিযোগ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি ও ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা না হলে কীভাবে খলিলুর রহমান মন্ত্রী হলেন। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কেউ কেউ রয়েছেন। জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার ক্ষেত্রে তারা বাধা দিয়েছেন।

এ সময় জোর করে হারিয়ে দেওয়ার পরও জামায়াত দেশের স্বার্থে অনেক কষ্টে নির্বাচন মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, রিজওয়ানার কথা প্রমাণ করে তিনি একটি মন্দ কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিচারিক তদন্তের দাবি জানিয়েছে জামায়াত। গণভোটে জনগণের রায়ে বিপুল ভোটে হ্যাঁ জয়ী হওয়ার পরও জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মানবে না।

সরকারি দল ও বিরোধী দল মিলে সংসদে আলোচনার মাধ্যমে জামায়াত দেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান জামায়াত সেক্রেটারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর