শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ইসরায়েলকে লক্ষ্য করে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগে থেকেই সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে, ইরান সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এই ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্লাস্টার মিসাইলগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর প্রায় ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র অংশে আড়াই কেজি করে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকে, যা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।

ইরানের এই নতুন ধরনের কৌশলগত হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দেশটির জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর এসব ক্লাস্টার মিসাইল প্রায় ২০টি ছোট অংশে বিভক্ত হয়। প্রতিটি ক্ষুদ্র অংশে প্রায় আড়াই কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকে, যা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন কৌশলগত হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে এ ধরনের হামলার কারণে দেশটির সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কও বাড়ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর