ঢাকা, ০৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার পরিবেশ, আবাসন ও খাবারের মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার জন্য ধর্মমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রীর উদ্দেশে রাকিব বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে কার্যকর সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের বাসস্থান ও খাবারের মানোন্নয়নে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারিনি। আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম। তবে সুযোগ পেলেই ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করে তার প্রমাণ আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা।
ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী কর্মসূচি হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেনে, হিফজুল কোরআন প্রতিযোগিতার সূচনা হয়েছিল জিয়াউর রহমানের আমলে এবং তা খালেদা জিয়ার সময়েও অব্যাহত ছিলো। এবারের আয়োজনে পুরস্কারের অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ জন্য তাকেও ধন্যবাদ জানান রাকিবুল ইসলাম রাকিব।
Leave a Reply