বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জাতীয় সংসদের চীফ হুইপ : হুইপ হলেন ৬ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ০২ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ করা হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। ২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছয়জনকে।

তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর