বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীদেরকে রিটার্নিং অফিসারের নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এ, এস, এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সকল রিটার্নিং অফিসারকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীগণের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনী ব্যয়ের রিটার্ন এর তথ্য আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর