বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ভোলা-৩ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ সময় দেখুন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন। তার নিকটতন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের থেকে ৯৬১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে মেজর হাফিজ সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট এবং ফুলকপি প্রতীকে পেয়েছে ৫৫ হাজার ৬৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের হার ৫৮%।

উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,০১৭ জন, মহিলা ভোটার ১,৮৭,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর